সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আল আমিন।। আর তারি উপাসনা করি এবং তার কাছেই ক্ষমা পার্থনা করি।। হে আমার আল্লাহ আমাদের কে আপনার রহমানের রাহিম নামের উছিলায় সকল কে ক্ষমা করে দিন।
নিস্চই আমরা প্রথভ্রস্ট পাপি আর আপনার করুনা ছাড়া আমাদের কোন উপায় নাই।।
বন্ধুরা আজ আমরা "আল্লাহ" সম্পর্কে জানবো।অমুসলিমরা ইশ্বর/God বলে ডাকে থাকে। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন , ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয় । Say, "He Is Allah (Who is) One. اللَّهُ الصَّمَدُ ‘আল্লাহ্, কারো মুখাপেক্ষী নন। Allah, the Enternal Refuge. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, He neither be gets nor is born. وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ এবং তাঁর সমতুল্য কেউই নেই। Nor is there to Him any equivalent এই চারটা আয়াত ও একটি সূরাই আল্লাহ সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়ছে।অমুসলিম বন্ধুরা তোমাদের ধর্মীয় জ্ঞান অনুযায়ী কোনো ভুল পেলে কমেন্ট করো। দ্রি: মক্ষা করবেন অনুবাদ ভুল হলে।
মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন, আবূ হুরায়রা (রা:) বলতেন, আল্লাহ্র কসম, যিনি ছাড়া কোন (হক) ইলাহ নেই। আমি ক্ষুধার যন্ত্রণায় উপুড় হয়ে পড়ে থাকতাম।আর কখনও পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাঁদের (রাসূলুল্লাহ (সাঃ) এবং ছাহাবীদের) রাস্তায় বসেছিলাম, যেখান দিয়ে তারা বের হ’তেন। আবূ বকর (রা:) রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাঁকে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম।আমি এ উদ্দেশ্যেই তা করলাম, যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন। কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর (রা:) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁকেও সেই একই উদ্দেশ্যে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসেম [অর্থাৎ রাসূলুল্লাহ (সাঃ)] আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, ‘হে আবূ হুরায়রা (রা:)! আমি বললাম, ‘হে আল্লাহ্র রাসূল (সাঃ)! আমি উপস্থিত। তিনি বললেন, ‘তুমি আমার সঙ্গে চল’! অতঃপর তিনি চললেন, আমি তাঁর অনুসরণ করলাম। তিনি বাড়ীতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভিতরে প্রবেশের অন...
Comments
Post a Comment