Posts

হাদিসের গল্প

মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন, আবূ হুরায়রা (রা:) বলতেন, আল্লাহ্‌র কসম, যিনি ছাড়া কোন (হক) ইলাহ নেই। আমি ক্ষুধার যন্ত্রণায় উপুড় হয়ে পড়ে থাকতাম।আর কখনও পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাঁদের (রাসূলুল্লাহ (সাঃ) এবং ছাহাবীদের) রাস্তায় বসেছিলাম, যেখান দিয়ে তারা বের হ’তেন। আবূ বকর (রা:) রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাঁকে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম।আমি এ উদ্দেশ্যেই তা করলাম, যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন। কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর (রা:) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁকেও সেই একই উদ্দেশ্যে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসেম [অর্থাৎ রাসূলুল্লাহ (সাঃ)] আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, ‘হে আবূ হুরায়রা (রা:)! আমি বললাম, ‘হে আল্লাহ্‌র  রাসূল (সাঃ)! আমি উপস্থিত। তিনি বললেন, ‘তুমি আমার সঙ্গে চল’! অতঃপর তিনি চললেন, আমি তাঁর অনুসরণ করলাম। তিনি বাড়ীতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভিতরে  প্রবেশের অন...

god

Image
Allah ours God. who always take care about us. But there is no one person who have  relation with god. but why? i don't understand who make us take care every time but we haven't any responsibility about Allah. ok no problem because Allah always care us even if you forget Allah এই জীবনে আমরা যা কিছুই করি না কেন সবকিছুই হয়তো আপনার পক্ষে একটি দলীল প্রমাণ হবে নয়তো আপনার বিপক্ষে একটি দলীল প্রমাণ হবে। প্রতিটি আলাদা মুহুর্ত, সেকেণ্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ আর মাস যা আমরা অতিক্রান্ত করে চলেছি, যা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তা হয়তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আরও নিকটবর্তী করে দিবে অথবা বিপরীতভাবে তাঁর অসন্তুষ্টির কারণ হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যখন একজন মানুষ সকালে জেগে উঠে, সে কি ভেবে দেখে না? একটু আগে তার দেহ ছিল নিথর, ঘুমন্ত ! তাকে কেউ ডাকলেও সে শুনতে পায়নি, হতে পারে তার সামনে কেউ বসে ছিল, সে দেখতে পায়নি, সারা রাত ঘুমন্ত মনে সে কি চিন্তা করেছে তা সে নিজেও জানে না। কে সেই সত্তা যে আবার তাকে জাগ্রত করল ! ফিরিয়ে দিল দৃষ্টিশক্তি, কে ফিরিয়ে দি...